বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন নিজেদের দূর্নীতি আড়াল করতে যখন কিছু পান না তখন বেগম জিয়াকে হেয় করতে তার নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের  নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচার বর্হিভূত খুন, গুমের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সোহরাওয়ার্দীতে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি না দেয়ায় সরকারের তীব্র নিন্দা  প্রতিবাদ জানান।
তিনি বলেন, ক্ষমতাসীন সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই নির্মম অত্যাচার নির্যাতনের মাধ্যমে বেআইনী ক্ষমতাকে পাকাপোক্ত করতে নতুন করে চক্রান্ত শুরু করেছে।
বিগত গণতান্ত্রিক আন্দোলনে ২০১৩ জানুয়ারি থেকে ২০১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপির  ২৭২ জন নেতাকর্মীকে খুন ও ২৫ জনকে গুম করা হয়েছে বলেও  দাবী করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পশু শক্তি দেশে শাসন করছে। দেশের জনগণের ওপর পশুশক্তির সরকার চেপে বসেছে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মধ্যযুগীয় বরর্বতাকে হার মানিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব,গণতন্ত্র রক্ষা করতে ফ্যাসিস্ট জুলুমবাজ ও পশুশক্তি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলার প্রস্ততি নিলে শীর্ষ নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৮ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]