সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
বুধবার সকাল ৮টার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকায় বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি মু. সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতে আমীর ড. রেজাউল করিম, ,তেজগাও আমির সালাউদ্দিন, শেরেবাংলা আমির কামালউদ্দিন, তুরাগ আমির মেজবাহউদ্দিন নাইম প্রমুখ। মহানগরী শিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারী তারিক হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন বলেন- লতিফ সিদ্দিকীকে জামাই আদর করে দেশে এনে সরকারি ব্যবস্থাপনায় জনমতে চাপে জেলে পাঠিয়েছে। জেলে পাঠালে হবে না তাকে উপযুক্ত শাস্তি দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে।
তিনি বলেন- এই সরকার একের পর এক দেশ, জাতি, ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে যড়যন্ত্র করে যাচ্ছে। যড়যন্ত্রের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সরকারের পতনের মাধ্যমে দাবি আদায় এবং নেতৃবৃন্দের মুক্তি নিশ্চিত করা হবে বলেও সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন মহানগর জামায়াতের এই নেতা।
স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী আবদুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবীতে ২৬ নভেম্বর বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জেআই/ইআর





