দলের নেতা-কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আগামী ২১জুন শনিবার রাজধানীর একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মশালার উদ্বোধন করবেন। বিএনপি’র দলীয় সুত্রে এসব এ তথ্য নিশ্চিত করেছে।

কর্মশালায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকমীরা অংশগ্রহণকরবেন। প্রশিক্ষক পরিচালনা করবেন দলের প্রবীণ ও সিনিয়র নেতারা। কর্মশালায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত,দলীয় কর্মীদের মাঝে সাংগঠনিক দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে প্রতিবছরই এ ধরণের কর্মশালার আয়োজন করে বিএনপি। সেখানে বিভিন্ন স্তরের কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত থাকেন।

ঢাকা,২০ জুন,এমএইচ(টাইমনিউজবিডি.কম)// জেএ