জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম এর সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সাড়ে নয়টায় বৈঠক শুরু হয়।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রদল নেতারা অংশ নেন। এসময় তারা তাদের সংগঠনের কার্যক্রমের নানা দিক বেগম খালেদা জিয়ার সামনে তুলে ধরেন। মতবিনিময় সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





