আগামীকাল সোমবার ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে জনসভা করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল।
গণতান্ত্রিক ধারাবাহিকতা, শান্তি ও স্থিতিশীলতা এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় গণজাগরণ সৃষ্টি করতে দেশব্যাপী সফর কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম এমপি, জাসদের অ্যাড. হাবিবুর রহমান শওকত, ন্যাপের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখবেন।
একই লক্ষ্যে গতকাল খুলনায় এবং আজ ঢাকার সাভারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
সোমবার ময়মনসিংহে ১৪ দলের জনসভা
আগামীকাল সোমবার ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে জনসভা করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। গণতান্ত্রিক ধারাবাহিকতা, শান্তি ও স্থিতিশীলতা এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় গণজাগরণ সৃষ্টি করতে





