বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রাখা এবং ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ সমর্থনে ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হলের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে চাঁনখারপুলে গিয়ে শেষ হয় মিছিলটি।
ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি আলমীগের হোসেন সোহানের নেতৃত্বে মিছিলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেআই





