বর্তমান সরকারকে অনৈতিক ও অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের বাজেট পেশ করার অধিকার নেই।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীব প্রমুখ।
এ ছাড়া জিয়াউর রহমানের ৩৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত ১৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে এদিন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল।
সংগঠনের সভাপতি আ্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত আছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401962787.jpg[/img]
ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আব্দুস সাত্তার জানান, ‘প্রেস ক্লাবের আলোকচিত্র প্রদশর্নীতে জিয়াউর রহমানের বিভিন্ন কর্মময় জীবনের ১৭০টি ছবি প্রদর্শন করা হচ্ছে।
[b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
অবৈধ সরকারের বাজেট পেশের অধিকার নেই: ফখরুল
বর্তমান সরকারকে অনৈতিক ও অবৈধ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের বাজেট পেশ করার অধিকার নেই





