হঠাৎ শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় সমাবেশে যোগ দিতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকেই ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের একটি দল সমাবেশস্থলে উপস্থিত থাকলেও তাতে যোগ দিতে পারেননি তিনি।

সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা এই সমাবেশে যোগ দিয়ে তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

সমাবেশ শেষে সাংবাদিকদের এমন তথ্যই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহ্বায়ক মির্জা আব্বাস।

ঢাকা,  ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ