রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর চার-পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

বিএনপি কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া হোটেলের সামনে রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার ছাত্রদলের পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি ছিল। পল্টন এলাকায় শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে সংগঠনের পদবঞ্চিত ও বিদ্রোহীরা এ সিদ্ধান্ত নেন।

এমএইচ/এএইচ