বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯ দলের কালো পতাকা মিছিলের অনুমতি না দেওয়ায় এবং দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় নেতাকর্মীদের হত্যা ও আহতের প্রতিবাদে সারা দেশে ১ ফেব্রুয়ারি শনিবার ১৯ দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হবে।
বুধবার সন্ধ্যায় দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসুচি ঘোষণা করেন।
১৯ দলের কালো পতাকা মিছিলের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলের অনুমতি না দিয়ে দলীয় কার্যালয় পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমনকি সারা দেশে এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। সাতক্ষীরায় যুবদল নেতা জিয়াউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও আরো অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে যেনতেনভাবে নির্বাচিত হয়ে সরকার গত ৫বছরের চেয়েও বেশি পরিমাণে স্বৈরতান্ত্রিক আচরণ করছে। যার কারণে আমরা তাদের বারবার ফ্যাসিবাদী আখ্যায়িত করছি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকরের ক্রসফায়ার নাটক অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এপ্রসঙ্গে তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরেন।
তিনি বলেন, তথাকথিত নির্বাচিত সরকারের মন্ত্রীরা যেভাবে কথা বলছেন সেটি গণতান্ত্রিক ভাষা হতে পারে না।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তার কথাবার্তা শুনে মনে হয় তিনি গণতান্ত্রিক রীতি নীতি ভুলে গেছেন। না হয় তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব মন্তব্য করেন তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না।
তিনি বলেন, সরকারের আচরণ দেখে মনে হয় তারা যেন বিরোধী দলের নির্মূলে মরণ কামড় দিয়ে নেমেছে। তাদের এই হিংস্র আচরণ থেকে সমাজের ভদ্র মানুষও রেহাই পাচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার চেষ্ঠা করছি সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ ভাবে জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যেতে চাই। কিন্তু সরকার কোনো গণতান্ত্রিক কর্মসুচিকে সহ্য করতে পারছে না।
সরকারের এহেন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ, গণমাধ্যম কর্মী, মানবাধিকার সংস্থাগুলোকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবারো আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, এমএইচ, ২৯ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)
রাজনীতি
শনিবার সারা দেশে ১৯ দলের প্রতিবাদ সমাবেশ: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯ দলের কালো পতাকা মিছিলের অনুমতি না দেওয়ায় এবং দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় নেতাকর্মীদের হত্যা ও আহতের প্রতিবাদে সারা দেশে ১ ফেব্রুয়ারি শনিবার ১৯





