আগামীকালের ২০ দলের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী।
রবিবার বিকালে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে তারা এ বিক্ষোভ মিছিল করেন।
মহানগরীর সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের মহানগরীর অফিস সম্পাদক, ইশমাম আব্দুল্লাহ, এইচ আরডি সম্পাদক ফজলুল হক নোমান, প্রচার সম্পাদক মিজানুর রহমান সহ জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
এসএইচ





