বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র বলেছেন, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত রাখা সম্ভব নয়। এই মানববন্ধন যথেষ্ট নয়। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপোষহীন নেত্রীর কর্মী হিসেবে, আমরা যদি আপোষহীন ভাবে রাস্তায় দাড়াতে পারি, রাস্তায় মোকাবিলা করতে পারি তাহলে এই সরকারের যত শক্তিই থাকুক বেগম খালেদা জিয়াকে জেলে রাখতে পারবে না।
শনিবার (১৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আজকে জেল-জুলুম আমাদের নিত্য দিনের সঙ্গী। আমাদের সকল নেতাকর্মীদের আজকে প্রতিজ্ঞা করতে হবে জেল-জুলুম যাই হোক খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যেকোনো ধরনের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত।আমরা মাঠে নামবো, মাঠে থাকবো। এরকম পরিস্থিতি যখন সরকার লক্ষ করবে তখন খালেদা জিয়ার মুক্তি তরান্বিত হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র আকুতি মিনতি অথবা মানবতার কথা বলে তার (সরকারের) হৃদয় কখনো গলবে না। কারন যার হৃদয় নাই তার কাছে কোন আবেদন নিবেদন দাবির সারা নেই। সেকারনে বলছি আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আজকে বিদেশ থেকে চাল আমদানি করা হয়। আবার সরকার বলে চাল উদ্বৃত্ত, আর কৃষকরা দাম পায় না। কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে ধানে আগুন লাগিয়ে দিচ্ছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনি যেমন টেনশনে, দুশ্চিন্তা দুর্ভাবনায় থাকেন কারন কখন ক্ষমতা চলে যায়। জনগণের ভোটেতো আপনি নির্বাচিত হন নাই। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে সম্পন্ন করেছেন। আজকে পুলিশ প্রশাসন লজ্জায় মাথা নিচু করে রাস্তায় হাটে। প্রশাসনের প্রতিটা লোক নির্বাচনের জন্য যা যা করেছে সেজন্য তারা অনুতপ্ত।
তিনি আরও বলেন, আপনি আজকে খালেদা জিয়াকে আমৃত জেলখানা রাখতে চান? প্রধানমন্ত্রী আপনি যদি পন করে থাকেন ক্ষমতার পর আপনি আমৃত্যু জেল খানায় থাকবেন তাহলে এই সিদ্ধান্ত ঠিক আছে। আর যদি মনে করেন আইন-আদালত আছে, আইনের কাঠগড়ায় যার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে।
গয়েশ্বর বলেন, ১/১১’র সময় আপনি জেলে গিয়েছিলেন। সেদিন আপনার সাথে অশোভনীয় আচরণ করার জন্য খালেদা জিয়ার কঠিন ভাষায় নিন্দা করেছিলো। আপনার পক্ষে কথা বলেছিলো। কিন্তু বিনিময়ে আপনি কি করেছেন ক্ষমতায় আসার পরে। আগামীতে আপনার যদি কোন বিপর্যয় হয়, সেদিন আপনার মুক্তির জন্য মানুষতো দূরের কথা কোন পশুপাখিরও থাকবেনা। পাওয়া যাবে না আপনার মুক্তির জন্য।
মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে, সুলতানা আসম্মেদের সঞ্চলনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জেবা খান, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ প্রমুখ।
এসএম/এমবি





