জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপাকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে হলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে।
দীর্ঘদিন পর হলেও জাতীয় পার্টি এখন সঠিক পথে অগ্রসর হচ্ছে। যারা সরকারের মন্ত্রিত্ব থেকে বেরিয়ে আসবে না, তাদের বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া গ্রামে জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বাড়িতে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এ কথা বলেন।
দুমকি উপজেলা সভাপতি সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির মহাসচিবসহ প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায়, নাসরিন জাহান রত্না আমিন এমপি।
এসএইচ





