দশম জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন মিস করে ঐতিহাসিক ভুল করেছেন বেগম খালেদা জিয়া। তাই এ ভুল শোধরাতে তাকে উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠতে হবে।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সিডনী থেকে প্রকাশিত মাসিক প্রকাশনা ‘মুক্তমঞ্চ ডট কম’-এর অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়াকে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো শোধরায়নি। তিনি এখনও জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও জামায়াত -শিবিরের পক্ষাবলম্বন করছেন।
তিনি আরও বলেন, গনতান্ত্রিক সমাজে গণমাধ্যম অন্যতম স্তম্ভ। সেই গণমাধ্যম যদি গোনে ধরা হয়, তাহলে গণতন্ত্র ব্যাহত হবে। গণমাধ্যম কিন্তু সীমাহীন গণতান্ত্রিক অধিকার ভোগ করেনা। গণমাধ্যমের জন্যও সু-নির্দিষ্ট নীতিমালা রয়েছে। এর বাইরে পা রাখলে গণমাধ্যম ও গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয় বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে যারা অপপ্রচার চালায় তাদেরকে গণমাধ্যম থেকে বের করে দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়।
[b]ঢাকা, ২৫জানুয়ারি (টাইমনিউজবিডি.কম), কেবি[/b]
রাজনীতি
খালেদাকে উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠার আহ্বান ইনুর
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথে ফিরে এসেছেন। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি মাসিক পত্রিকার অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।





