নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত-শিবিরকে আর কোন ধরণের আষ্ফালন করতে দেয়া হবে না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ আয়োজিত একাত্তরের মানবতা বিরোধী মামলায় যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাজাহান খান বলেন, বিএনপি নেত্রী বিভিন্ন জেলায়-জেলায় সমাবেশে বলেছেন জামায়াত নেতা নিজামী, মুজাহীদ, সাঈদী ও সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয়। তিনি তখন একথাও বলেছেন, আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। তবে সেটা হতে হবে সচ্ছ।
তিনি বলেন, এখন জামায়াত নেতাদের রায় হচ্ছে । আর তারা (বিএনপি) নিশ্চুপ। এর থেকেই বুঝা যায় বিচার স্বচ্ছ হচ্ছে । তাই তারা রায় মেনে নিচ্ছে। উনি যে জনগনের কাছে লুকোচুরি করেছেন তা এখন জনগনের কাছে ধরা পড়ে গেছে। তিনি ধরা পড়ে গেছেন নোংড়া জালে।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে রাজপথে জনগণ। অন্যদিকে রাস্তায় আগুন দিচ্ছে জামায়াত-শিবির। ধর্মের নামে ২০১৩ সালের শেষের দিকে তারা যে তান্ডব চালিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তাদের আর এই রকম আস্ফালন করতে দেওয়া হবে না।
এময় সমাবেশে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমআর/ এআর/ এএইচ





