বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহামেদের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘৭ মার্চের ভাষণের মঞ্চে আপনি ছিলেন আমি ৫০ গজ দূর থেকে দেখেছি। সেদিন শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলেছেন। বলাটাই স্বাভাবিক ছিল। আজ এতোদিন পরে এসে এ কথা শুনে আপনি (তোফায়েল) মনে হয় গাছ থেকে পড়লেন। এতোদিন পরে প্রধানমন্ত্রী আপনাকে মন্ত্রীত্ব দিয়েছেন আর সেটাকে রক্ষা করতে ইতিহাস বিকৃত করছেন কেন?’

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তোফায়েলকে তিনি এ প্রশ্ন করেন।

গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ হাতের মুঠোয় নিয়ে সম্প্রচার নীতিমালা করেছে। বিচারপতিদের অভিশংসনের নীতিমালা করেছে। সব কিছু হাতের মুঠোয় নিলেও সব সময় তা রক্ষা করা যায় না।’

সংগঠনের সাধারণ সম্পাদক খোকনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান সুকুমার রায় প্রমুখ।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই