বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই খলিলুর রহমান বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।
৩০  মার্চ রোববার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি  দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে প্রবাসী ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান টাইম নিউজকে বলেন, বাবুলকে ওয়াশিংটনেই দাফন করা হবে।
[b]ঢাকা, এমএইচ, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]