ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সরকার দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এক সাথে প্রচার অভিযানে নেমেছে।
সাঈদ খোকনের প্রচারণায় হাজী সেলিম সক্রিয় হয়েছে বলে জানা যায়।
শুক্রবার তারা এক সঙ্গে লালবাগের শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।
এখান থেকেই শুরু হচ্ছে দুই জনের যৌথ প্রচার অভিযান।
বিষয়টি নিশ্চিত করেন, সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মো. সুমন।
সুমন বলেন, জুমার নামাজ আদায় শেষে সাঈদ খোকন হাজী মো. সেলিমের লালবাগের বাসায় দুপুরের খাবার খাবেন। তারপর তারা দুইজন এক সঙ্গে নির্বাচনী প্রচারণায় নামবেন।
বিকালের দিকে তারা একসঙ্গে জনসংযোগ করতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বচানে হাজী সেলিমও নির্বাচন করবেন বলে নির্বাচনী এলাকায় বিলবোর্ড ঝুলান। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তারও আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য দক্ষিণে প্রয়াত সাবেক মেয়র মোহাম্মদ হানিফে ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ খোকনকে ও উত্তরে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. আনিসুল হককে মনোনীত করেন।
প্রথম দিকে ব্যাপক প্রচার শুরু করলেও দলীয় সমর্থন না পাওয়ায় মনোনয়নপত্রই সংগ্রহ করেননি হাজী মো. সেলিম।
এসএইচ





