১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালি করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গা শামছুল হক বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার কলেজ প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে এলেঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালিতে এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান মোল্লা, টাঙ্গাইল জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক সোবহান তালুকদার শুভ, সদস্য মাজহারুল ইসলাম কুয়াশা, এলেঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ছাত্রলীগ নেতা কামরুল,লাবু,আবুল বাসার, নাজমুল,কাজল,সাহেদসহ কলেজ শাখার কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন ।

এসএইচ