আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশনের নির্বাচনে ভোটের মাধ্যমে নিরব প্রতিশোধ নেয়ার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার দুপুর ২টায় গুলশান কার্যালয়ে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন আহবান করা হয়।
খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। কথা ছিল এর পর আলোচনার মাধ্যমে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেয়া। কিন্তু তা দেয়া হয়নি।
তিনি আরো বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না সে সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
এআর





