সরকারের অসহযোগিতার কারণে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারছেন না বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে আসন্ন সিটি নির্বাচন নিয়ে কথা বলেন।
ড. রিপন বলেন, কাউন্সিলরদেরকে গ্রেফতার ও মেয়র প্রার্থীদেরকে রাতের বেলা হামলা ছাড়াও খালেদার ওপর হামলার বিষয়ে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নিতে পারছেন না।
এ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সরকারের অঙ্গুলি হেলন ছাড়াও তারা স্বাধীনভাবে কিছুই করতে পারে না।
নির্বাচন কমিশনের পর্যবেক্ষক হিসেবে অধিকাংশ ভূইভােড় সংগঠন সুযোগ দেয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এমএইচ/ এআর





