বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সরকার পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মকবুল আহমাদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও জননেতা মুহাম্মাদ কামারুজ্জামানকে সরকার পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহংসার শিকার হয়েছেন।’

তিনি বলেন, ‘সরকার গত ৫ বছর যাবত তাকে (কামারুজ্জামান) অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। তাকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও সরকার মুক্তি দিচ্ছে না।’

তিনি কামারুজ্জামানের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বাংলাদেশের জনগণ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশী বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানরত দেশী-বিদেশী সবার প্রতি আহ্বান জানান।

এএইচ