বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের গুলশান কার্যালয়ে গিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজী জাফর বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছেছেন বলে জানা গেছে।
রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খালেদা জিয়া গুলশান কার্যালয়ে পৌঁছেননি।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুব, আর এ গণি, মির্জা আব্বাস, ড. মঈন খান, বেগম সারোয়ারী রহমান এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গুলশান কার্যালয়ে উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে আসলে তার সঙ্গে বৈঠক করে কাজী জাফর ১৮ দলীয় জোটে যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দেন কাজী জাফর আহমদ।
শনিবার বিকাল সোয়া ৫টায় গুলশানের নিজ বাসভবনে আয়োজিত বর্ধিত সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
ওই সময় তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করবেন। এসময় তিনি আনুষ্ঠানিকভাবে ১৮ দলে যোগ দিয়ে এটিকে ১৯ দলীয় জোটে রূপান্তরিত করবেন।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
রাজনীতি
১৯ দলীয় জোট গঠনে খালেদার গুলশান কার্যালয়ে কাজী জাফর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের গুলশান কার্যালয়ে গিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজী জাফর বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খালেদা জিয়া গুলশান কার্যালয়ে পৌঁছেননি।





