সরকারী দলের প্রভাবশালী সাবেক ছয় এমপি-মন্ত্রীর নির্বাচনী হলফনামার তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান তার তদন্ত কাজের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তাদের রেকর্ডপত্র সরবরাহের জন্য চিঠি দেয়। চিঠিতে ২৭ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট এই সাবেক এমপি মন্ত্রীদের হলফনামার সত্যায়িত কপির ফটোকপি পাঠাতে বলে দুদক।
এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে তাদের হলফনামার তথ্য দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু নির্বাচন কমিশনে হলফনামার মূল কপি না থাকায় কমিশন তা পাঠাতে পারেনি। কপি সরবরাহের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়।
যেসব এমপি মন্ত্রীর হলফনামা দুদকে পাঠানো হচ্ছে তারা হলেন: সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক, কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান বদি ও সাতক্ষীরা-২ আসনের এমপি এম এ জব্বার।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, গণপূর্ত প্রতিমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করে দুদকের কর্মকর্তারা। এ জন্য নতুন কর্মকর্তাও নিয়োগ দেয় দুর্নীতি দমন কমিশন।
ইসির একজন কর্মকর্তা জানান, দুদক থেকে সিইসির কাছে পাঠানো চিঠির ভিত্তিতে নবম ও দশম সংসদের ছয়জন সদস্যের হলফনামা পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগির তাদের তথ্য দুদকে পাঠানো হবে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
অভিযুক্ত ছয় এমপি-মন্ত্রীর হলফনামার তথ্য দুদকে পাঠাবে ইসি
সরকারী দলের প্রভাবশালী সাবেক ছয় এমপি-মন্ত্রীর নির্বাচনী হলফনামার তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা সূত্রে এ তথ্য জানা গেছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















