বিএনপি সংসদে নেই,আন্দোলনেও নেই। আন্দোলন করে সরকার পতনের ক্ষমতাও দলটির নেই। সে বিবেচনায় জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সভাকক্ষে এরশাদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এর আগে এরশাদ রানীশংকৈল উপজেলায় তাঁর খামারবাড়ি ঘুরে দেখেন।
জিয়া ও মঞ্জুর হত্যায় তাঁকে সম্পৃক্ত করে খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে এরশাদ বলেন,খালেদা জিয়ার বক্তব্যে আমি বিস্মিত হয়েছি। বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল। খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন বেশ কয়েকবার। তখন তিনি এ প্রশ্ন তোলেননি। খালেদা জিয়ার এমন বক্তব্যের আমি নিন্দা জানাই।
এরশাদ বলেন,১৫-১৬ বছর পর কেন আমার নামে মঞ্জুর হত্যা মামলা দেওয়া হলো,তা আপনারা ভালো বোঝেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এরশাদ বলেন,দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে না। গুম,হত্যা ও অপহরণ সরকারের ভালো কাজগুলোকে ম্লান করে দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল করিম,সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও রাজিউর রাজি চৌধুরী।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
'সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই'
বিএনপি সংসদে নেই,আন্দোলনেও নেই। আন্দোলন করে সরকার পতনের ক্ষমতাও দলটির নেই। সে বিবেচনায় জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















