উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলা শহরে রোববার বিকালে জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে, খালেদা জিয়া উত্তরাঞ্চলে দু’দিনের সফরে শনিবার রাতে বগুড়া সার্কিট হাইজে পৌঁছেছেন।

তাঁকে রবিবার দুপুরে বগুড়া জেলা বিএনপি পথসংবর্ধনা দেবে। এরআগে বেগম খালেদা জিয়া শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসা থেকে সড়ক পথে রওনা হয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছেন। 

এসময়ে  বৃষ্টি উপেক্ষা করে ঢাকা থেকে বগুড়া পর্যন্ত রাস্তায় গুরুত্বপূর্ণ এলাকার দুই পাশে দলের হাজার হাজার নেতাকর্মীরা  তাঁকে শুভেচ্ছা জানান। 

খালেদা জিয়ার জয়পুরহাট সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই