ইতোমধ্যে আলিয়া মাদরাসা মাঠ জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে।
নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।
এনএইচ