কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে বিজিবি সদস্য জনাব আবদুর রাজ্জাককে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী ধরে নিয়ে যাওয়ার ও তিন দিন অতিবাহিত হওয়া সত্তেও তাকে ছেড়ে না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

শনিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।

তিনি জানান, বিজিবির সদস্যের প্রতি এ আচরণ চরম ধৃষ্টতামূলক, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মানবতাবিরোধী কাজ।

এর মাধ্যমে শুধু বিজিবিকেই নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে অপমান করা হয়েছে।

মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক বিজিবি সদস্য অপহরণ ও তাকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের তৎপরতা মোটেই সন্তোষজনক নয়। সরকার বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে দ্রুত উদ্ধারের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

আমরা সরকারের এ ভূমিকার নিন্দা জানাই। তাকে অবিলম্বে নিজ দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানাচ্ছি। ”

এসএইচ