স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যাঁরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকার করেন না, তাঁরা প্রকৃত যুদ্ধাপরাধী ও রাষ্ট্রদ্রোহী।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন গয়েশ্বর। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ নামের একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংসদে বলা হচ্ছে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি, তিনি পাকিস্তানের চর। এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা যাঁরা স্বীকার করে না, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী, রাষ্ট্রদ্রোহী এবং তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তারা গণতন্ত্রও বিশ্বাস করে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগে যে একেবারেই মুক্তিযোদ্ধা নেই, তা নয়। আওয়ামী লীগে যাঁরা আছেন, তাঁরা প্রবাসী মুক্তিযোদ্ধা।
গয়েশ্বর দাবি করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা করেন। আওয়ামী লীগ থেকে শুরু করে কোনো দলই তখন তাঁকে চ্যালেঞ্জ করেনি। ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তিনিই দেশের রাষ্ট্রপতি ছিলেন।
[b]ঢাকা, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
'জিয়াকে অস্বীকারকারীরাই প্রকৃত যুদ্ধাপরাধী ও রাষ্ট্রদ্রোহী'
স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যাঁরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকার
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















