বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সদস্য দেওয়ান মো: ইউসুফ গত শুক্রবার ১১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ২টার দিকে জাঙ্গালিয়া গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেওয়ান মো: ইউসুফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান সোমবার এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, দেওয়ান মো: ইউসুফকে (রাহিমাহুল্লাহ) আল্লাহ তা’আলা ক্ষমা ও রহম করুন। তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
এ ছাড়া তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের এ শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





