সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তিনি যেখানে নেই সেখানে জাতীয় পার্টির প্রশ্নই আসে না। আজ দুপুরে রাজধানীর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে এক দলীয় অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
এরশাদের জাতীয় পার্টি থেকে বেরিয়ে নিজেকে আসল জাতীয় পার্টি বলে দাবি করে সেই অংশের নেতৃত্বে থাকা কাজী জাফরকে ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘গর্ব করে বলছি না, যেখানে আমি নেই, সেখানে আরেকটি জাতীয় পার্টির প্রশ্নই আসে না।’
কাজী জাফর ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ আরো বলেন, ‘আমি আবারো বলছি ফিরে আসো আমাদের কাছে, তাতেই তোমাদের মঙ্গল হবে। আমি তোমাদের অভিভাবক হিসেবে বলছি তোমাদের ক্ষমা করে দেয়া হবে।’
সবাইকে সতর্ক করে দিয়ে এরশাদ বলেন, আমার নির্দেশ অমান্য করলে তাতে তোমাদের কোন কল্যাণ নেই, তোমাদের জন্য তাতে কোন আশার আলো নেই।
এরশাদ বলেন, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে।
বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের নির্দেশ অমান্য করে যারা অংশ নিয়েছেন তারা ঠিক কাজ করেননি বলেও মন্তব্য করেন এরশাদ (যদিও ১০ম জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে এরশাদ নিজেই শপথ নিয়েছেন এবং সংসদ অধিবেশনে অংশ নিচ্ছেন)।
নেতা-কর্মীদের আগামীতে আরো জোরালোভাবে এবং একতাবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান এরশাদ। তিনি তার একক নেতৃত্বকে মেনে নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাই নির্দেশ দেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
রাজনীতি
গর্ব করে বলছি না, আমি যেখানে নেই জাতীয় পার্টির প্রশ্নই আসে না: এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তিনি যেখানে নেই সেখানে জাতীয় পার্টির প্রশ্নই আসে না। আজ দুপুরে রাজধানীর ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে এক দলীয় অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।





