আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের যৌথসভা অনিবার্যকারণবশতঃ স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

আজ শনিবার রাত ৮টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এমআর/এসএইচ