গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবারের পরিবর্তে  রবিবারে সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ  সমাবেশ কর্মসূচি পালন করেব বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

৫ সেপ্টেম্বর শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী থাকায় কর্মসূচিতে এই রদবদল করা হয়েছে। বুধবার রাত ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোবাইল মেসেজের মাধ্যমে এই পরিবর্তিত তারিখ গণমাধ্যমে জানানো হয়।

এর আগে বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে ২০ দলের পক্ষে এই কর্মসূচির কথা জানানো হয়েছিল।

এমএইচ