প্রথম দফায় উপেজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। ৯৭ উপজেলায় তারা মাত্র একটিতে চেয়ারম্যান পদ পেয়েছেন। গাইবান্ধার সাঘাটায় নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির গোলাম শহিদ রঞ্জু।
আর ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন ৩জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন ১জন। সব মিলিয়ে মাত্র্র ৫জন প্রতিনিধি রয়েছে তাদের।
জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন করলেও উপজেলা নির্বাচনে তাদের এমন ভরাডুবি হতাশায় ফেলে দিয়েছে নেতাকর্মীদের।
বুধবার ৯৭ উপজেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৩ উপজেলায় বিএনপি, ৩৪ উপজেলায় আওয়ামী লীগ ও ১৩ উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী, ২ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী, ২ উপজেলায় ইউপিডিএফ সমর্থিত ও ১ উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]
প্রধান বিরোধীদলের ভরাডুবি
প্রথম দফায় উপেজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। ৯৭ উপজেলায় তারা মাত্র একটিতে চেয়ারম্যান পদ পেয়েছেন। গাইবান্ধার সাঘাটায় নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির গোলাম শহিদ রঞ্জু। আর ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন ৩জন
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















