আজ সোমবার বিকেলে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

গতকাল আদালতে জামিন নিয়ে বাসায় ফেরার পর তিনি এ সিদ্ধান্ত নিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন এতো দিন ইচ্ছে থাকা সত্বেও ছেলে কোকোর কবর জিয়ারত করতে পারেন নি। তাই তিনি গতকাল বাসায় ফেরার পরই কোকোর কবর জিয়ার করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিকেলে বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আত্মীয় স্বজনরাও কবর জিয়ারত করতে যাবেন বলে জানা গিয়েছে।

এমএইচ/ইআর