অবৈধ সরকার কর্তৃক সারাদেশ ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
ঢাকা মহানগরী উত্তর:
কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। সকাল সাড়ে ৭ টায় মহানগরী সেক্রেটারি হাসান জারিফের নেতৃত্বে বাড্ডার নতুনবাজার এলাকায় এই মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।
ঢাকা মহানগরী পূর্ব:
নেতা-কর্রীদের গুম, হত্যা, নির্যাতনও গণগ্রেফতারের প্রতিবাদে রাজধানীর খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করে ছত্রিশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০ টায় মহানগরী সভাপতি এম শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক তোজাম্মেল হক, অর্থসম্পাদক এস আর মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পল্টনে মাইক্রোবাসে আগুন:
রাজধানীর পল্টন এলাকায় মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। শনিবার রাত সোয়া ৮টার দিকে পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকস্মিক কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্টের সামনে অন্তত চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। এ সময় তারা একটি মাইক্রোবাসে আগুন দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়
ঢাকা মহানগরী দক্ষিণ:
রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। শাখা সেক্রেটারী সাদেক বিল্লাহর নেতৃত্বে মিছিলটি সকাল সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ি সড়কের কোনাপাড়া থেকে শুরু হয়ে এশিয়াটিক শপিংমলের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ঢাকা কলেজ:
কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে রাজধানীর বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। শাখা সভাপতি মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সকাল ৭টায় মিছিলটি বাংলামোটর মোড় হতে শুরু হয়ে সোনারগাঁও রোডে এসে সমাবেশ মিলিত হয়।
মগবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল:
আজ রবিবার সকাল ৮টায় রাজধানীর মগবাজারে রেলগেইট এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে রমনা থানা জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী রমনা থানা আয়োজিত মিছিলে আরো উপস্থিত ছিলেন- থানা জামায়াতে সেক্রেটারি এম জে রহমান,অফিস সম্পাদক এম ইউ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম,আকতার হোসাইন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উত্তরায় জামায়াতের মিছিল:
রোববার সকাল ৭টায় রাজধানীর উত্তরা-৫ নম্বরের সড়ক মিছিল করে উত্তরা থানা জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে গাউসুল আজম এভিনিউতে এসে সড়ক অবরোধ করে।
জামায়াত নেতা আবদুল্লাহ রেজা ও যুবদল নেতা জিমের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু ইফতি, পিয়ার হোসেন, মোঃ জুয়েল, সুজন মাহমুদ, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, আলী আজম, তানিম হোসেন, মোঃ সুমন, জহিরুল ইসলাম, শিবির নেতা আব্দুর রহমান, আরমান প্রমূখ।
কাফরুলে জামায়াতের মিছিল:
রোববার সকাল ৮টায় রাজধানীর মিরপুর ১৩ তে অনুষ্ঠিত উক্ত মিছিলে নেতৃত্ব দেন জামায়াত ইসলামী কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম।
মিছিলে আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভাসানটেক থানা সেক্রেটারি আলাউদ্দিন মোল্লা, কাফরুল শিবির সভাপতি শামিম আহমদ সহ প্রমূখ।
খুলনায় শিবিরের বিক্ষোভ:
রোববার সকালে নগরীর শামসুর রহমান রোডে এ মিছিল বের করা হয়। মহানগরী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইমরান খালিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরী শাখার ছাত্রকল্যান সম্পাদক তালহা জোবায়ের, সাবেক ছাত্রকল্যান সম্পাদক এসএম সুমন, মনিরুল ইসলাম, আরাফাত হোসেন,রাফসান জানি, নাজমুল ইসলাম, বখতিয়ার হোসেন, আমিরুল ,সাইফুল, নাঈম, প্রমুখ।
গাজীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল:
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রশিবির গাজীপুর মহানগরীর বিক্ষোভ মিছিল।
গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে শুরু হয়।
ময়মনসিংহে শিবিরের বিক্ষোভ মিছিল:
আজ রবেবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে একটি মিছিল শহরের গাঙ্গনিরপাড় মোড় থেকে শুরু হয়ে বিদ্যাময়ী স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুষ্টিয়ায় শিবিরের বিক্ষোভ মিছিল:
রোববার সকাল সাতটায় কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের বড়বাজার রেলগেটে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি বড়বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিবিরের নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইআর





