দেশে ক্রান্তিকাল চলছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন ক্রান্তিকাল চলছে। আমরা কথা বলার অধিকার হারিয়েছি। ভোটের অধিকার হারিয়েছি।’ মানুষের মৌলিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ