ইরানের রাজধানী তেহরানে দ্বিতীয় আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া মেলা চলছে। রবিবার থেকে শুরু হওয়া এ মেলা মঙ্গলবার পর্যন্ত চলবে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি এ খবর দিয়েছে।
তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলা কেন্দ্রের ইরানি ও বিদেশি প্রায় আড়াইশ’কোম্পানির ৯০০ স্টল রয়েছে। মেলায় এ সব কোম্পানির তৈরি মিডিয়া সফটওয়্যার, মোবাইল অ্যাপলিকেশন, ব্যবসা ও অর্থ সংক্রান্ত সফটওয়্যার, কম্পিউটার গেমস, ওয়েবসাইট এবং ব্লগ, ই-কর্মাস, ই-ব্যাংকিং এবং ই-সেবা তুলে ধরা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের মেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা ৫০ ভাগ বেড়েছে।
মেলায় দর্শকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং এতে ইরানে আইটি পণ্য ও সেবার চাহিদা বাড়ার বিষয়টি প্রতিফলিত হচ্ছে। তথ্য-প্রযুক্তি মেলা পরিচালক পরিষদের প্রধান মোহাম্মদ রেজা তালাই বলেন, ইরানি আইটি পণ্য রফতানির উচ্চ সম্ভাবনা এক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





