বাংলাদেশের ডেভেলপারদের কাজের সাথে আন্তর্জাতিক গবেষকদের একটি যোগাযোগ তৈরির লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন।
প্রকৌশলীদের আন্তর্জাতিক সংস্থা আই ট্রিপল-ই কে সাথে নিয়ে এ আয়োজনটি করছে ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়।
আয়োজকেরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এই সম্মেলনে তাদের বিভিন্ন গবেষণা উপস্থাপন করবেন।
বাংলাদেশী ডেভেলপারদের কাজের চাহিদা বিদেশের বাজারে কতটা রয়েছে?
এ প্রশ্নের জবাবে ডেভেলপার এনামুল হাসান বাশার বলেন, এ সম্মেলনে বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা আসবেন। আমরা তাদের জানাতে চাই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আমাদের একটা অবস্থান আছে।
তিনি বলেন তারা বর্তমান অবস্থানকে আমরা আরও জোরালো করতে চান।
তিনি বলেন বাংলাদেশের একটা কমিউনিটি আছে, যার মাধ্যমে ডেভেলপার সে যেখান থেকেই আসুক মোবাইল, অ্যাপ –প্রত্যেকের একটা কমিউনিটি থাকবে।
বাশার বলেন, আমরা চাই একটা কমিউনিটি থাকবে যেখানে সবাই নিজের চিন্তা ভাবনা কর্মদক্ষতা শেয়ার করবে, অন্যরা শেয়ার করবে। এভাবেই চাই আমরা।
এএইচ





