ইন্টারনেট জায়ান্ট ইয়াহু চীনে তাদের অফিস বন্ধ করতে যাচ্ছে। খরচ কমিয়ে আনতে বিশ্বব্যাপী ইয়াহুর অফিস একত্রীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০০৫ সালে আলিবাবার কাছে চীনে ইয়াহুর কার্যক্রম বিক্রি করার পর বেইজিংয়ে নামমাত্র একটি গবেষণা কেন্দ্র ছিল ইন্টারনেট জায়ান্টির। এটি বন্ধ হয়ে গেলে ৩৫০ জনের মতো মানুষ চাকরি হারাবে। গবেষণা কেন্দ্রটিতে প্রকৌশলীরা কাজ করতেন। গবেষণা ও উন্নয়নের জন্য কেন্দ্রটি কাজ করছিল।
এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, আমাদের সম্পদ একত্রীকরণ, ভালো সহযোগিতা উন্নতিকরণ ও আমাদের ব্যবসায় নতুনত্ব আনয়নের জন্য আমার পরিবর্তন আনছি। সূত্র: বিবিসি।
জেআই





