দীর্ঘ ১৪ দিন ধরে নিষ্ক্রিয় থাকায় ধরে নেয়া হয়েছিল চন্দ্রপৃষ্ঠে থাকা চীনা রোবট ‘ইউতু' অর্থাৎ ‘দুষ্টু খরগোশ'-এর মৃত্যু হয়েছে৷ কিন্তু বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউতু জীবন ফিরে পেয়েছে৷
চীনের চন্দ্র অভিযান কর্মসূচির মুখপাত্র পি ঝৌ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধীরে ধীরে কর্মক্ষমতা ফিরে পাচ্ছে দুষ্টু খরগোশ৷ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া পি ঝৌ-এর বরাত দিয়ে জানিয়েছে, ২৫ জানুয়ারি চান্দ্র রাত্রিতে প্রচণ্ড ঠান্ডায় শীতল ঘুমে ঢলে পড়েছিল খরগোশটি৷ এরপর বিজ্ঞানীদের প্রচেষ্টায় বৃহস্পতিবার রোববটির ‘স্বাভাবিক বার্তা গ্রাহক কার্যকারিতা' পুনঃস্থাপন করা হয়৷ এর ফলে রোবটটির সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন৷ তবে এটিকে পুরোপুরি ঠিক করতে এখনো কাজ করছেন প্রকৌশরীরা৷ বিজ্ঞানীরা খুঁজে দেখছেন কি কারণে এটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল৷[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392352157.jpg[/img]
রোবটটির ‘স্বাভাবিক বার্তা গ্রাহক কার্যকারিতা' পুনঃস্থাপন করা হয়েছে
পি জানান, অস্বাভাবিক কোনো কারণে রোবটটি ঘুমিয়ে পড়েছিল৷ এর আগে, মহাকাশ কর্মকর্তারা জানিয়েছিলেন যে, চন্দ্র পৃষ্ঠের জটিল পরিবেশের কারণে সৌরশক্তিতে চালিত রোববটি তার শক্তি হারিয়ে ফেলেছে৷ তবে এর কারণ ব্যাখ্যা করতে পারেননি তারা৷ আন্তর্জাতিক মহাকাশ বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রোবটটির সৌর প্যানেলের সঙ্গে যুক্ত যেসব ইলেকট্রিক মোটর রয়েছে, সেগুলোর ত্রুটির কারণেই এমনটা হয়েছে৷
গত বছরের ১ ডিসেম্বর ইউতু চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে এবং চন্দ্রপৃষ্ঠে এটি সফলভাবে অবতরণ করে ১৪ ডিসেম্বর৷ সৌরশক্তিতে চালিত রোবটটির ছয়টি চাকা রয়েছে এবং এর ওজন ১২০ কেজি৷ এর সাথে যুক্ত রয়েছে ২০ কিলোগ্রামের রোবটিক বাহু, যেটি মাটি খুড়তে সক্ষম৷ তিন মাস ধরে চন্দ্র পৃষ্ঠ থেকে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে তা পৃথিবীতে পাঠানোই রোবটটির কাজ৷ চীনের পৌরাণিক কাহিনিতে চন্দ্র পরীর পোষা খরগোশের নাম ইউতু৷ তাই রোবটটির নাম রাখা হয়েছে ওই নামে। সূত্র: এপি
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
জীবন ফিরে পেল চীনের দুষ্টু খরগোশ
দীর্ঘ ১৪ দিন ধরে নিষ্ক্রিয় থাকায় ধরে নেয়া হয়েছিল চন্দ্রপৃষ্ঠে থাকা চীনা রোবট ‘ইউতু' অর্থাৎ ‘দুষ্টু খরগোশ'-এর মৃত্যু হয়েছে৷ কিন্তু বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউতু জীবন ফিরে পেয়েছে৷ চীনের চন্দ্র অভিযান কর্মসূচির মুখপাত্র পি ঝৌ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ধীরে ধীরে কর্মক্ষমতা ফিরে পাচ্ছে দুষ্টু খরগোশ৷ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া পি ঝৌ-এর বরাত দিয়ে জানিয়েছে, ২৫ জানুয়ারি চান্দ্র রাত্রিতে প্রচণ্ড ঠান্ডায় শীতল ঘুমে ঢলে পড়েছিল খরগোশটি৷
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















