অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযান৷
মহাকাশের গভীরে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য নক্ষত্র, যাদের চারিপাশে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ৷ সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা একাধিক এমন গ্রহের সন্ধান পেয়েছে৷ বহু দূরের এই সব গ্রহ বা ‘এক্সোপ্ল্যানেট' সম্পর্কে অবশ্য চটজলদি খুব বেশি তথ্য পাওয়া কঠিন৷ তাদের আলোর ছটা বিশ্লেষণ করে বড়জোর গ্রহের উপাদান সম্পর্কে জানা যায়৷
দূরের গ্রহ সন্ধানের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন এক অভিযানের পরিকল্পনা করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা৷
এর আওতায় ২০২৪ সালে ‘প্লেটো' নামের এক অবজারভেটরি যান মহাকাশ থেকেই গ্রহের অনুসন্ধান চালাবে৷ ৬ বছর ধরে রহস্য উন্মোচন করবে এই যান৷ এই অভিযানের জন্য প্রায় ৬০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷ জার্মানির এয়ারোস্পেস সেন্টার ডিএলআর এই অভিযানের মূল দায়িত্বে থাকবে৷
পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে ‘এল-টু' নামের একটি এলাকা থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে ‘প্লেটো'৷ সূর্য, পৃথিবী ও চাঁদ থেকে দূরের এই অবস্থানের সুবিধা হলো, সেখান থেকে সারা বছর ধরে মহাকাশের গভীরে নজর রাখা যায়৷
‘প্লেটো'-র মধ্যে থাকবে ৩৪টি ছোট টেলিস্কোপ ও ক্যামেরা৷ তাদের মূল কাজ হবে পৃথিবীর মতো গ্রহগুলিকে আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করা৷ কোনো গ্রহ তার নক্ষত্রের থেকে বিশেষ এক দূরত্বে থাকলে জল থাকতে পারে, ফলে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে৷ ১৯৯৫ সালে প্রথমবারের মতো এমন একটি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছিল৷ এখনো পর্যন্ত প্রায় ৭৭৫টি ‘এক্সট্রাসোলার' গ্রহ আবিষ্কৃত হয়েছে৷
শুধু পৃথিবীর মতো গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ নয়, ‘প্লেটো' আমাদের সৌরজগতের সঙ্গে অন্যান্য নক্ষত্র ব্যবস্থার গঠনেরও তুলনা করবে৷সূত্র: ডিপিএ, এএফপি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
পৃথিবীর মতো গ্রহের খোঁজে অভিযান
অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযান৷ মহাকাশের গভীরে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য নক্ষত্র, যাদের চারিপাশে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ৷ সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা একাধিক এমন গ্রহের সন্ধান পেয়েছে৷
বিপুল পরিমাণ মদ জব্দ গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দল। শুল্ক ও ভ্যাট ফাঁকি এবং অর্থ পাচার প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
মামলা ৪৩ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মাদকসহ আটক ৮৪ পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় অভিযান
পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় রাতভর অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ-সংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তল দেখা গেছে, যার কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই
বর্তমান সরকারের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
















