বিশ্বখ্যাত তাত্ত্বিক পর্দাথবিদ স্টিফেন হকিং বলেছেন, মহাকাশ দৌড়ে আমেরিকার থেকে রাশিয়া এগিয়ে থাকায় তিনি খুবই সন্তষ্ট হয়েছেন।

রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন হকিং। এ সময় রুশ নভোচারী ইউরি গ্যাগরিনের কথা তুলে ধরেন এই জিবন্ত কিংবদন্তি।

স্টিফেন হকিং বলেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা আইএসএস’এ যাতায়াতের জন্য আমেরিকাকে রাশিয়ার ওপরই নির্ভর করতে হয়।

আন্তর্জাতিক এ সহযোগিতার ওপরই ভবিষ্যৎ নির্ভর করছে।এতে করে ক্ষমতার ভারসাম্য ফিরে আসতে পারে।

পরমাণু হুমকি, বিপদজনক বৈশ্বিক উষ্ণতা এবং জেনেটিক প্রযুক্তির ভাইরাস প্রভৃতির কারণে পৃথিবীতে দীর্ঘদিন মানুষের পক্ষে টিকে থাকা হয়ত সম্ভব হবে না বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ অবস্থায় নাজুক পরিস্থিতিতে পৃথিবীর সীমান্ত অতিক্রম করে মহাকাশ বা ভিন্ন নক্ষত্রলোতে মানুষের ছড়িয়ে পড়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। ফলে কোনো দুর্যোগ আঘাত হানলেও তাতে মানবজাতির শেষ হয়ে যাবে না।

এসএম