ইন্দোনেশিয়ার কার্সটেসন পর্বত জয় শেষে ক্ষতিপূরণ দিতে হয়েছে ওয়াসফিয়াকে। ওয়াসফিয়া নিজেই সে ঘটনা বলেন।

কার্সটেসন পর্বতের চূড়ায় উঠতে গিয়ে পদে পদে বিপদের সম্মুখীন হয়েছেন ওয়াসফিয়া। পাহাড়ের বেসক্যাম্পে পৌঁছাতে বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে দেখা হয়। যাদের মধ্যে নানা ধরনের কুসংস্কার এবং হিংস্রতা রয়েছে। পর্বত আরোহণ শেষ করে ওয়াসফিয়া যখন ফিরছিলেন তখন একটি গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি মারা যায়। সেজন্য দায়ী করা হয় ওয়াসফিয়া ও তার সহযোগীদের!

কারণ সেই গ্রামের লোকজন বিশ্বাস করে বিদেশীদের আগমনের কারণেই সেই বৃদ্ধের মৃত্যু হয়েছে!

এমন কুসংস্কার প্রচলিত আছে পর্বতের পাদদেশের গ্রামগুলোতে। সেজন্য তাদের ক্ষতিপূরণও দিতে হয়েছে।

ওয়াসফিয়া বলেন, ‘ এরপর আমাদের ধরে নিয়ে যায়। তারপর চার ঘণ্টা সালিশ হয়। শেষ পর্যন্ত ওদের চার হাজার ডলার দিয়ে আমরা সেখান থেকে আসি’।

এমএ