কুষ্টিয়া সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না। প্রায়ই জেলার কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে।
এসব দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অভাবে থামছে না স্বজন হারানোদের কান্না। খানা-খন্দে ভরা সড়কে অসতর্ক চলাচল এবং চালকদের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার মাত্রা আরো কয়েকগুণ বেড়েছে।
আর যানবাহনের ত্রুটিতে দূর্ঘটনায় মৃত্যুর অশুভ মিছিল আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছে মানুষকে। ক্ষয়ক্ষতি কিংবা স্বজনদের আহাজারি ছাপিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুসংখ্যা এখন নিছক পরিসংখ্যান মাত্র। আর এ শোকের পরিসংখ্যানে মাতম তুলে বাড়ছে জটিল গাণিতিক হিসাব।
তবে কোনো হিসাবেই মেলানো যাচ্ছে না অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর রক্তঋণ। সুত্র জানায়, কুষ্টিয়ায় ২০১৫ সালের গত ১২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলার নলকুলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত হয়। নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা থানার বিশনবীপুর গ্রামের কদম ম-লের মেয়ে জাহানারা (২৭) ও কুষ্টিয়া ইবি থানার বোজনদী গ্রামের হারেজ ম-লের ছেলে মনিব(৩০)।
১৬ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়। উপজেলার গুড়ারপাড়া বাজারের সন্নিকটে এ ঘটনা ঘটে। ১৫ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়। উপজেলার শিতলাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সে আল্লারদর্গা এলাকার পরামানবিক আলীর ছেলে। ১ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া শালিমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় পলান মন্ডল (১১২) নামে এক শতবর্ষী বৃদ্ধ নিহত হয়। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ২ নভেম্বর কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাহিন মন্ডল (২৭) নামের এক যুবক নিহত হয়। নিহত শাহিন মন্ডল মিরপুর উপজেলার আমলা খামারপাড়া গ্রামের পটল মন্ডলের ছেলে। ২৯ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির চাপায় বোরহান উদ্দিন (৩০) নামে এক খুচরা মরিচ ব্যবসায়ী নিহত হয়। উপজেলার প্রাগপুর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার মধুগাড়ী গ্রামের রেজ্জানুল হকের ছেলে। ৩ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরে দু’টি আগলামনের মুখোমুখি সংঘর্ষে মোমিন (৩৫) নামের এক আলগামন চালক নিহত হয়। উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের কামালপুর মতিঝিল মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সে মেহেরপুর জেলার গাংনী মৃত মাফুর ছেলে। ২অক্টোবর কুষ্টিয়ায় সড়ক দুঘর্টনায় মালেকা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়। কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বৃত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মালেকা বেগম উজানগ্রাম ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মাদার আলীর স্ত্রী। ২২ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুরে লরির ধাক্কায় হেলাল উদ্দিন (৩৩) নামে র্যাবের উপ-পরিদর্শক নিহত হয়।
উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল কাঁচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। হেলাল উদ্দিন পাবনার সাথিয়ার মইনাল প্রামানিক এর ছেলে। ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার কদমতলায় ট্রাকের চাপায় অপর এক ট্রাকের চালক নিহত হয়। কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাভলু (২৮) যশোরের ঝিকরগাছা উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে। ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল আহমেদ (৩০) নামে এক যুবক নিহত হয়। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার চৌড়হাস এলাকায় বুলু আহমেদের ছেলে। ২৭ আগষ্ট কুষ্টিয়ার খোকসায় নসিমন উল্টে পাংশা’র কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল আলম (৫০) নিহত হয়।
নিহত অধ্যক্ষ মাহবুবুল আলম’র বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে। ২৬ আগষ্ট কুষ্টিয়ার খোকসায় নছিমনের ধাক্কায় মকবুল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার ওসমানপুর গ্রামে। ১৪জুলাই কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়। তাদের নাম তাথই (৩) ও তাহিয়া (৫)। নিহতরা কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর নাতি ও নাতনি।
কুষ্টিয়াগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৭-৬২৯৮) কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার মোড়াগাছ ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ৩০ জুন কুষ্টিয়ায় বাসের চাপায় রুবেল হোসেন (২৯) নামক এক নছিমন চালক নিহত হয়। কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুরের সাত মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
২৩ জুন কুষ্টিয়ার ভেড়ামারায় চলন্ত ভ্যানের বাঁশ গলায় ঢুকে রিপন আলী (২৫) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়। উপজেলার রায়টা নতুনপাড়া গ্রামে। সে ওই এলাকার কেদের আলীর ছেলে। ১০ জুন কুষ্টিয়ায় ট্রাকচাপায় রাশেদুল ইসলাম (৩৫) নামে বিআরবি গ্রুপের এক শ্রমিক নিহত হয়।
শহরের চৌড়হাস এলাকার বিআরবি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার হড়রা গ্রামের ইয়াকুব প্রামাণিকের ছেলে। ৮ জুন কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দূর্ঘটনায় রানী (১১) নামে এক শিশু নিহত হয়। উপজেলার বাটিকামারা রেলগেটের অদুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
গত ৪ জুন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ার আশাননগর হাতিভাঙ্গা এলাকায় বাস ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে সংঘর্ষে সাগরিকা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়। নিহত সাগরিকা একই এলাকার সাহেব আলীর স্ত্রী। ২ জুন কুষ্টিয়ার কুমারখালিতে সড়ক দূর্ঘটনায় রানী (১১) নামে এক শিশু হিহত হয়। উপজেলার বাটিকামারা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মে কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (১৬) নামে কিশোর নিহত হয়। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের নিকট এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন মহিষকুন্ডি গ্রামের আব্দুল জলিলের ছেলে। ৬ মে কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় চাঁদু আলী (৭০) নামে এক ব্যক্তির নিহত হয়। উপজেলার রেফায়েতপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত চাঁদু হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনা গ্রামের মৃত চয়েন মন্ডলের ছেলে।
৩০ এপ্রিল কুষ্টিয়ার মিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একটি যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪জন ও পরে ১জন নিহত হয়। নিহতরা হলেন- জয়পুরহাঁট জেলার আক্কেলপুর থানার জাকের পার্টির সভাপতি আলম মন্ডল (৫৫), তার বাড়ী আক্কেলপুর থানার কেশরপুর গ্রামে।
ও একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০), নূরে আলম সিদ্দিক (৫৫) ও বাসের চালক পারভেজ (৩৪) এবং শহিদুল (৩৫)। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ২৭ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় মানছুরা খাতুন (৪০) এক নারী নিহত হয়।
উপজেলার আদাবাড়িয়া নতুনবাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মানছুরা খাতুন পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নিফাজ উদ্দিনের মেয়ে। ২১ এপ্রিল কুষ্টিয়ায় ট্রাক চাপায় আমিনুল ইসলাম (৫৬) নামে এক বৃদ্ধ নিহত হয়। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল আলফামোড় এলাকার মৃত আনসার আলীর ছেলে।
১৩ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় শরিফুল ইসলাম (৩৮) নামের এক ট্রলিচালক নিহত হয়। ভেড়ামারা লালনশাহ্ সংযোগ সড়ক সেতুর কাছে যাত্রী ছাউনিতে নিকট এ ঘটনা ঘটে। সে নাটোর জেলার বাঘা থানার জুগি পাড়া এলাকার জয়নালের ছেলে। ২৭ ফেব্রুয়ারী কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় বিজয় (১২) নামের এক শিশু নিহত হয়।
কুষ্টিয়া- মেহেরপুর মহা সড়কের যুগিয়া মাদার শাহ পুকুরের কাছে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত বিজয় সদর উপজেলার যুগিয়া গ্রামের তিলামের ছেলে। ৯ ফেব্রুয়ারী কুষ্টিয়ায় ট্রাক চাপায় পারভেজ রহমান (১৭) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মজমপুর পুরাতন আলফা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে। ৫ ফেব্রুয়ারী কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় সজিব (২৮) নামে এক যুবক নিহত হয়। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া ইউনিয়নের নওদা কল্যানপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর ছেলে।
৭ ফেব্রুয়ারী কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গোরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুষ্টিয়া শহরতলীর বাড়াদি এলাকার শাহজাহান প্রামানিক (৬০) ও ভেড়ামারার নলুয়া গ্রামের ফরিদা খাতুন (৪৫)। ৬ ফেব্রুয়ারী কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় ফরিদুল ইসলাম ফজু (৩২) নামের এক পথচারী নিহত হয়।
কুষ্টিয়া মেহেরপুর সড়কের ৪ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম ফজু উপজেলার মালিহাদ রতনপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ৪ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় এক অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মন্টু মিয়া (৩৪) ও যাত্রী সজীব (২২)। ১ জানুয়ারি কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শাহিনুর ইসলাম শাহিন (৩৮) নামের স্থানীয় এক সাংবাদিক নিহত হয়। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন দৈনিক দেশতথ্য নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।
২৪ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক চাপায় তানিয়া ইসলাম (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া ভেড়ামারার ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকার মৃত জহুরুল ইসলামের মেয়ে।
এমএ





