[b]মঙডু:[/b] মিয়ানমারের সীমান্তবর্তী জেলা মঙডুতে নতুন করে মুসলিম নিধনের ভয়াবহ ঘটনার খবর পাওয়া গেছে। খবর আইআরআইবির।
গত দু'দিনে মঙডু জেলা শহর থেকে আট মাইল দক্ষিণে অবস্থিত মুসলিম অধ্যুষিত খিলাইডং গ্রামে দু’শতাধিক শিশু ও নারীকে হত্যা করা হয়েছে বলে অসমর্থিত খবরে জানা গেছে। এ ছাড়া, আরো শতাধিক মুসলিম মহিলা নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে বাংলাদেশের নাফ নদীতে জেলেদের জালে পাঁচটি শিশুর লাশ পাওয়ার পর এ নির্মম গণহত্যার খবর প্রকাশ হয়ে পড়ে।
জানা গেছে,গত ১৩ জানুয়ারি স্থানীয় লুনটিন বাহিনীর তিনজন সদস্য ও একজন নাসাকা সদস্য খিলাইডং গ্রামে চাঁদা আদায় করতে গিয়ে বাধার মুখে পালিয়ে যায়। এরপর তারা প্রচার করে দেয় যে,গ্রামবাসীরা একজন পুলিশকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলেছে। এ ঘটনার জের ধরে সোমবার রাতেই বিভিন্ন সরকারি বাহিনীর কয়েকশ সদস্য গ্রাম ঘিরে ফেলে। আতঙ্কিত পুরুষরা যে যে দিকে পারে পালিয়ে গেলেও পরদিন সকাল থেকে অভিযান চালিয়ে গ্রামের নারী ও শিশুদের পাইকারিভাবে গ্রেফতার করে একটি স্কুল ঘরে আটকে রাখে। সেখান থেকে জনা পঞ্চাশেক নারীকে বাছাই করে বুচিডং থানা হাজতে পাঠিয়ে দেয়। অন্যদের ছেড়ে দেয়া হয়।
এর পর সরকারি বাহিনীর উপস্থিতিতেই মঙ্গলবার সশস্ত্র রাক্ষাইনরা বেপরোয়া হামলা চালিয়ে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করে। বৃহস্পতিবার বিকেল নাগাদ দু’শতাধিক লাশ সংগ্রহ করেছে সরকারি বাহিনী। নিহতদের বেশিরভাগই ৮ থেকে ১৫ বছর বয়সের শিশু। তবে, এখনো শতাধিক নারী ও শিশু নিখোঁজ রয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাওয়া গেছে। সূত্র: আইআরআইবি
মিয়ানমারে দু'শতাধিক মুসলিমকে হত্যা, শতাধিক নারী নিখোঁজ?
মঙডু: মিয়ানমারের সীমান্তবর্তী জেলা মঙডুতে নতুন করে মুসলিম নিধনের ভয়াবহ ঘটনার খবর পাওয়া গেছে। খবর আইআরআইবির। গত দু'দিনে মঙডু জেলা শহর থেকে আট মাইল দক্ষিণে অবস্থিত মুসলিম অধ্যুষিত খিলাইডং গ্রামে দু’শতাধিক শিশু ও নারীকে হত্যা করা হয়েছে বলে অসমর্থিত খবরে জানা গেছে।
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
১৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো মালয়েশিয়া
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তীব্র আপত্তি ও উদ্বেগ উপেক্ষা করেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার। প্রথম দফায় প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।
মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ
ভোলা থেকে মিয়ানমারে সার পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত সারের পরিমাণ ৮ হাজার কেজি। তবে এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। এসময় একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারো ‘বাঙালি’ দাবি করে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বিবৃতির পর বাংলাদেশ সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে।
















