শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে আজ চট্টগ্রাম আবাহনী দুর্দান্ত খেলে ৩-১ গোলে হারিয়েছে আফগানিস্তানের ডি স্পিন গর বাজানকে। জোড়া গোল করেছেন এলিটা কিংসলে, অন্যটি ইয়োকা থমাসের।
ম্যাচের ২৫ মিনিটে কর্ণার থেকে জাহিদের উড়ে আসা বলে প্রথমে হেড করেন এমিলি। এরপর ইয়োকো থমাসের মাথা ছুঁয়ে বল ঢোকে জালে। খেলার ৫৮ মিনিটে দ্বিতীয় গোলটি করে এলিটা কিংসলে। গোল শোধে মরিয়া স্পিন গর বাজান অবশ্য একটি গোল শোধ করে ৭৯ মিনিটে। হেডে গোলটি করেছেন ডিফেন্ডার সৈয়দ মোহাম্মদ হাশেমি। ম্যাচের শেষ মিনিটে গর বাজানের জালে আরো একটি গোল জড়িয়েদেন এলিটা।
এআই





