সেমিফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে কিছুটা চাপে থাকলেও এখন ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডুপ্লেসিস (৮২) ও ডি ভিলিয়ার্স (৬০)।

ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ২১ রানে টেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন হাশিম আমলা (১০)।

অষ্টম ওভারে ফের সেই বোল্টের শিকারে পরিণত হন ডি কক (১৪)। টিম সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

ডু প্লেসিস ও রুশো দলের হাল ধরে প্রাথমিক চাপ সামাল দেন। কিন্তু ২৭তম ওভারে প্রথম বলে কোরি অ্যান্ডারসনের শিকারে পরিণত হন রুশো। ফলে ভেঙে যায় তাদের ৮৩ রানের জুটি। গাপটিলের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৩৯ রান করেন তিনি।

ক্রিজে এসেই দুর্দান্ত ব্যাটিং করেন ডি ভিলিয়ার্স। দ্রুত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে দলীয় রানের চাকা ঘুরাতে থাকেন তিনি।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়েছে তাদের লড়াই।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, ডি কক, ডুপ্লেসিস, ডি ভিলিয়ার্স, রুশো, মিলার, ডুমিনি, ফিলান্ডার, ডেইল স্টেইন. মর্নে মরকেল ও ইমরান তাহির।

নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম. গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ভেট্টরি, হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

জেডআই