পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে বোলিংয়ে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি স্বাধীন বিশ্লেষক কমিটির পরীক্ষায় পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়েছে। তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্লেষণে বলা হয় যে আজমলের প্রতিটি বোলিং ডেলিভারি ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়, যা আইসিসির রেগুলেশনের সহনশীলতার ঊর্ধ্বে।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আজমলের বোলিং নিয়ে রিপোর্ট করা হয়। এরপর তার বোলিং পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে বোলিং অ্যাকশন ঠিক করে আইসিসির কাছে পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আজমল।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





