গত মে মাসে আইসিসি জানায়, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দেশগুলোকে দেয়া হবে সর্বোচ্চ অর্থ পুরস্কার। সে হিসেবে, প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দলই কমবেশি অর্থ পাচ্ছে। যারা যত বেশি উপরে থেকে চক্র শেষ করেছে, তাদের পকেটে ঢুকছে তত বেশি অর্থ। সব মিলিয়ে এবারের আসরের মোট পুরস্কার ৫.৭৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা।
সব মিলিয়ে এবারের আসরের মোট পুরস্কার ৫.৭৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণ।
গত দুই আসরের জয়ী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ট্রফির পাশাপাশি পায় ১.৬ মিলিন ডলার করে, প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা। এবার তার দ্বিগুণ অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার পকেটে। প্রোটিয়ারা অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে ৩.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ কোটি ৬৬ লাখ টাকা। গতবারের চ্যাম্পিয়ন ও এবারের রানার্সআপ অজিদের ঝুলিতে ২.১৬ মিলিয়ন ডলার (২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা)। এই অঙ্কও আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
তিন নম্বরে থাকা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের অ্যাকাউন্টে ১২ লাখ ডলার। পাঁচ ও ছয়ে থাকা ইংল্যান্ড আর শ্রীলংকা পাচ্ছেস ৯ লাখ ৬০ হাজার ডলার ও ৮ লাখ ৪০ হাজার ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র সাতে থেকে শেষ করা টাইগাররা পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া আট ও নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ ও ৪ লাখ ৮০ হাজার ডলার।
এমএম